সাংবাদিক জুয়েলের পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক

প্রকাশিত:শনিবার, ০৭ ডিসে ২০২৪ ০৮:১২

সাংবাদিক জুয়েলের পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক শহিদুর রহমান জুয়েলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

Manual4 Ad Code

শনিবার (৭ ডিসেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার সাংবাদিক শহিদুর রহমান জুয়েলের পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক শহিদুর রহমান জুয়েলের পিতা আব্দুস সামাদ ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি খাসদবির এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সালিস ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যাবসায়ি ছিলেন। শনিবার

Manual6 Ad Code

সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার বাদ যোহর খাসদবীর মদনী জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ