হাজী ফিরোজ মিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার, ০৬ ডিসে ২০২৪ ০৯:১২

হাজী ফিরোজ মিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর ৪০ নং ওয়ার্ড আলমপুর এলাকায় হাজী ফিরোজ মিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরু  মসজিদের ৪৮০০ ফুট ছাদ ঢালাই করা হয়। ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন হজরত শাহজালাল (রঃ) মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুযায়ফা হুসাইন চৌধুরী।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মোঃ রেজাউল করিম জালালী, আলমপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ইসমাইল বিন সফিক, মোয়াজ্জিন হাফিজ বদরুল ইসলাম, লামারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম জালালী, বিশিষ্ট সমাজসেবী ও মুরব্বি হাজী আব্দুল মতিন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ সভাপতি ও বিসিক ব্যবসায়ী সসিতির কোষাধক্ষ্য নুরুল ইসলাম সুমন, বিশিষ্ট মুরব্বি হাজী আনা মিয়া, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হাছিব, সমাজসেবী ইকবাল হোসেন মিতন, মোঃ সদরুজ্জামান, জুলফিকার আলী ভুট্টো, ফখরুল ইসলাম, সামরান সাবের, জৈন উদ্দিন, নোমানুল হক জুনেদ, আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, সাদ উদ্দিন, পিনাক দে পটল, নজির আহমদ রুশন, মোঃ ফখরুল ইসলাম, সাজ্জদ মিয়া, হেলাল মিয়া, জসিম উদ্দিন, মাহের আহমদ, মাকিন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও কদমতলী পয়েন্ট মসজিদের ইমাম মুফতি মজির উদ্দিন কাসেমী ও আলমপুর গ্রামের সুলতান মোহাম্মদ জামে মসজিদের ইমাম ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ মসজিদের ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, নগরীর ৪০নং ওয়ার্ডের মরহুম হাজী ফিরোজ মিয়া পরিবারের অর্থায়নে এই মসজিদ নির্মিত হচ্ছে এবং আল আকসা মসজিদের ইমাম এই মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ