সিলেট-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সামজিক ও পরিবেশগত প্রভাব নিরুপণে সভা

প্রকাশিত:বুধবার, ০৪ ডিসে ২০২৪ ০৭:১২

সিলেট-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সামজিক ও পরিবেশগত প্রভাব নিরুপণে সভা

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃপক্ষের সিলেট-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সামজিক ও পরিবেশগত প্রভাব নিরুপণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড বাংলাদেশ’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তর (বিশ্ব ব্যাংক) ঢাকা এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড বাংলাদেশ’র কনসালটেন্ট পরিবেশবীদ ড. তাজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক পরিচালক বদরুল হুদা, সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মো. শাহাদাৎ হোসেন, রি-সেটেলম্যান্ট কর্মকর্তা জনি গোমেজ।

Manual6 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- ফুলবাড়ি ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, ১নং ওয়ার্ড সদস্য কামাল আহমদ, ৩নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ড শামীম আহমদ, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আফিয়া বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহেদা আলম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুমি বেগম, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতি সভাপতি আব্দুল মালিক (মলিক), সাধারণ সম্পাদক বেলাল আহমদ-সহ সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Manual1 Ad Code

সভায় সিলেট-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সামজিক ও পরিবেশগত প্রভাব নিরুপণের জন্য ইউনিয়নবাসীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ফুলবাড়ি ইউনিয়নবাসী তাদের মত প্রকাশ করেন এবং এই প্রকল্প বাস্তবায়নের সর্বাত্মক সাহায্যের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ