বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ নভে ২০২৪ ১০:১১

বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

Manual1 Ad Code

দীর্ঘ প্রতীক্ষা শেষে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। তবে দেশের বৃহৎ এই রেলসেতুটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।

Manual4 Ad Code

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে ডিসেম্বরে। তবে পরীক্ষামূলকভাবে আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে এই সেতু দিয়ে ট্রেন চালানো হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে।

Manual5 Ad Code

এ প্রকল্পের নির্ধারিত সময় ছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪-এ স্থানান্তরিত করা হয়।

Manual5 Ad Code

এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।

Manual5 Ad Code