সাবেক মন্ত্রী-এমপিদের সম্পদ বাজেয়াপ্তের দাবি হাসনাতের

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ নভে ২০২৪ ১০:১১

সাবেক মন্ত্রী-এমপিদের সম্পদ বাজেয়াপ্তের দাবি হাসনাতের

Manual1 Ad Code

পতিত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার রাত ১০টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এই দাবির কথা জানান।

হাসনাত বলেন, ‘আমরা গত কয়েক দিন ধরে দেখছি, আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে পারবে তারা কারা।’

Manual3 Ad Code

এই সমন্বয়ক বলেন, ‘আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজ আমরা সব ছাত্রসংগঠন একমত হয়েছি যে, আগামী এক সপ্তাহ আমরা ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন করব।’

হাসনাত বলেন, ‘গত ১৬ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আপনারা জানেন একজন এমপিরও বিদেশে তিন শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠকে সবাই ঐকমত্য হয়েছি যে, দ্রুততম সময়ে সেসব এমপি-মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘আমরা দেখছি বিদেশে বসেও আওয়ামী লীগ দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা না হলে, এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিন।’

Manual8 Ad Code

এদিন বৈঠক শেষে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে হাসনাত বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ন রাখতেই আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

Manual6 Ad Code

ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের হুঁশিয়ারি, ‘আওয়ামী পুনর্বাসন প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল এবং ছাত্রসংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। কোনো ফরম্যাটেই তাদেরকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না।’