সেনাকুঞ্জে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন জামায়াতের আমির

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ নভে ২০২৪ ০৯:১১

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন জামায়াতের আমির

Manual3 Ad Code

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মা’ছুম।

Manual8 Ad Code

এদিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা।

Manual4 Ad Code