আলিয়া মাঠে ৯, ১০ ও ১১ জানুয়ারীর তাফসীর মাহফিল সফল করুন – অধ্যাপক সৈয়দ একরামুল হক

প্রকাশিত:বুধবার, ৩০ অক্টো ২০২৪ ০৮:১০

আলিয়া মাঠে ৯, ১০ ও ১১ জানুয়ারীর তাফসীর মাহফিল সফল করুন – অধ্যাপক সৈয়দ একরামুল হক

Manual1 Ad Code

সুরমাভিউ:-  আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হক বলেছেন, ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ২০২৫ সালের ৯, ১০ ও ১১ জানুয়ারী আনজুমানে খেদমতে কুরআন সিলেটের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাহফিল বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘ এক যুগেরও বেশী সময় বন্ধ থাকার পর আবারও ৩ দিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে। কুরআনের সৌন্দর্য মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে আশাকরি সবাই পাশে থাকবেন। ব্যাপকভাবে অংশগ্রহণ একান্ত কাম্য।

তিনি বুধবার বিকেলে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

আনজুমানের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদের পরিচালনায় প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনজুমানের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, মাওলানা মিসবাহুল ইসলাম চৌধুরী, লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, মুকতাবিস উন নূর, নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, মুহাম্মদ শাহজাহান আলী, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ড. এ এইচ এম সোলায়মান, পাঠাগার সম্পাদক মুফতি আলী হায়দার, কোষাধ্যক্ষ মো. আব্দুল জলীল, সমাজসেবা সম্পাদক বদরুল আমীন হারুন, প্রচার ও আই.টি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও অফিস ও তারবিয়াত সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ