কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত:রবিবার, ২০ অক্টো ২০২৪ ০৮:১০

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual7 Ad Code

কাজে যোগ না দেওয়া ১৮৭ জন পুলিশ সদস্য সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বেলা ৩টায় রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (পলাতক পুলিশ সদস্যদের) দেখামাত্র গ্রেপ্তার করা হবে এবং অপরাধী হিসেবে বিচার করা হবে।’

Manual4 Ad Code

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরে মেরিটের বাইরে অন্য বিবেচনায় বিসিএসে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Manual1 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পুলিশের মনোবলের উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুদিন সময় লাগবে।’

Manual6 Ad Code