ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার, ১৬ অক্টো ২০২৪ ০৯:১০

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

Manual4 Ad Code

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

Manual3 Ad Code

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম।

Manual7 Ad Code

আতিকুল ইসলাম বিশিষ্টি ব্যবসায়ী। তিনি ১৯৬৯ সালের ১ জুলাই কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করেন।

Manual4 Ad Code

ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাঁর ব্যবসা প্রতিষ্ঠান। তিনি ২০১৩–১৪ মেয়াদে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতি ছিলেন।

আতিকের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তাঁরা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট। ১১ ভাইবোনের মধ্যে তাঁর এক ভাই বিচারপতি তাফাজ্জল ইসলাম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। তাঁর আরেক ভাই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মঈনুল ইসলাম।