যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ খাতে সহযোগিতায় আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ সেপ্টে ২০২৪ ০৯:০৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ খাতে সহযোগিতায় আগ্রহ বাংলাদেশের

Manual3 Ad Code

যোগাযোগ, জ্বালানি, বিচারব্যবস্থা ও তারুণ্যের বিকাশে সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

Manual6 Ad Code

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ারের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার স্থানীয় আবাসস্থলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

জানা গেছে, প্রধান উপদেষ্টা ইউএসএআইডির প্রশাসকের সঙ্গে বৈচিত্র্যময় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। সহযোগিতার এসব বিষয়ে মধ্যে রয়েছে যোগাযোগ, জ্বালানি, বিচারব্যবস্থা ও তারুণ্যের বিকাশ।

Manual3 Ad Code

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সফরের তৃতীয় দিনে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করেন।