১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ সেপ্টে ২০২৪ ০৯:০৯
বাংলাদেশের উন্নয়নে আগামী দিনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চীন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মনোভাব ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে জোরদার হবে।
দ্বিপক্ষীয় এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, সোলার প্যানেল বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সফরের তৃতীয় দিনে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতিসংঘের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করেন।
Helpline - +88 01719305766