মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, নজর রাখা হবে: সিলেটের নতুন এসপি

প্রকাশিত:রবিবার, ০১ সেপ্টে ২০২৪ ০৩:০৯

মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, নজর রাখা হবে: সিলেটের নতুন এসপি

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না। পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে সিলেটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

নতুন এসপি আরো বলেন, অনাকাঙ্ক্ষিত ভাবে সিলেট এসপি কার্যালয়ের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।

Manual1 Ad Code

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলা পুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না।

Manual3 Ad Code

সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এর আগে সিলেটের এসপি ছিলেন আব্দুল মান্নান।

৩০ আগস্ট মান্নানের কাছ থেেকে দায়িত্বভার গ্রহণ করেন মাহবুব। তিনি এর আগে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা মোহাম্মদ মাহবুুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ