গোলাপগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের হত্যার হুমকি

প্রকাশিত:রবিবার, ০১ সেপ্টে ২০২৪ ১২:০৯

গোলাপগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদের হত্যার হুমকি

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগ দাবি করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হত্যার হুমকি পাওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (৩১ আগস্ট) দুপুরে আন্দোলনে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের পক্ষে ভুক্তভোগী প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন জুয়েল (২৭) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০০১) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগের দাবিতে একত্রিত হন। এসময় প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান নিজে ও তার সন্ত্রাসী লোকজন দিয়ে বাদিসহ প্রাক্তন আরও শিক্ষার্থীদের পরিবারের কাছে হত্যার হুমকি দেন।

Manual1 Ad Code

এ বিষয়ে প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান বলেন, আমি কোন হুমকি দেইনি। আমারও কিছু কাগজপত্র আছে। আপনি সরাসরি দেখা করলে আপনাকে দেখাব।

Manual8 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: আব্দুন নাসের বলেন, একটি জিডি থানায় জমা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থায় যাবো।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ