সাবেক আইজিপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:Tuesday, 20 Aug 2024 12:08

সাবেক আইজিপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

বিএনপিপন্থি আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ঢাকা বারের আইনজীবী হান্নান ভূঁইয়া এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে কোতোয়ালি থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Manual2 Ad Code

মামলার অন্য আসামিরা হলেন-সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, লালবাগ জোনের ডিসি জাফর হোসেন, সাবেক এসি শাহীনুল রহমান, বর্তমান ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান, সাবেক এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এডিসি লালবাগ জোন শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ওসি শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হাসান, ওসি (তদন্ত) মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো.মাহবুব আলম, মো. আব্দুর রশীদ, রমজান মোল্লা ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১২ সেপ্টেম্বর ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রার আয়োজন করে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিট। ওইদিন দুপুর ১২টার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে সিএমএম কোর্টের দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের বাধা দেয় ও অশোভন আচরণ করে। পদযাত্রার সামনে থাকা নারী আইনজীবীরা এর কারণ জানতে চাইলে নারী আইনজীবীদের বেধড়ক মারধর শুরু করে। এতে কয়েকজন নারী আইনজীবী আহত ও শ্লীলতাহানির শিকার হন। পেছনে থাকা পুরুষ আইনজীবীরা এগিয়ে এলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে সিনিয়র আইনজীবীসহ কয়েকজন আহত হন।

আসামিরা পরস্পর যোগসাজসে আইনজীবীদের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে তাদের গুরুতর রক্তাক্ত জখম করেন বলে আবেদনে অভিযোগ করা হয়।

Manual1 Ad Code

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলাটি যৌক্তিক সময় দায়ের করা সম্ভব হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দেশে আইনের শাসনের শুভ সূচনার পর মামলা করলেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ