গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর-আগুন

প্রকাশিত:Saturday, 10 Aug 2024 10:08

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর-আগুন

Manual4 Ad Code

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ রয়েছে।

Manual1 Ad Code

শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা–কর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতা–কর্মীরা এ ঘটনা ঘটায়।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে  ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

Manual3 Ad Code

লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‘৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।’

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ