শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ

প্রকাশিত:Sunday, 04 Aug 2024 11:08

শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ

Manual2 Ad Code

আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি আদেশের জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় তোলা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে আবেদনটি।

Manual5 Ad Code

গত ২৯ জুলাই সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তাদের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার অনীক আর হক।

Manual1 Ad Code

রিট আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ