হুমায়ুন রশীদ চত্তরে পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাই’ ঘটনার ১২দিনেও পুলিশের অস্ত্র উদ্ধার হয়নি, গ্রেফতার ৮

প্রকাশিত:Wednesday, 31 Jul 2024 08:07

হুমায়ুন রশীদ চত্তরে পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাই’ ঘটনার ১২দিনেও পুলিশের অস্ত্র উদ্ধার হয়নি, গ্রেফতার ৮

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে বিগত ১৮জুলাই পুলিশের উপর হামলা, ভাংচুর ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় মূল আসামী আসামীদের গ্রেফতার করতে পারেনি দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ ঘটনার ১২দিনেও উদ্ধার করা হয়নি পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৮জন কে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে এবং হামলায় গুরুতর আহত এএসআই বকুল এর ৮রাউন্ড গুলিসহ অস্ত্রটিও উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।”

এই চাঞ্চল্যকর ঘটনার মামলার বাদী হয়েছেন দক্ষিণ সুরমা থানার এসআই দিবাংশু পাল এবং মামলাটি তদন্ত করছেন সাব ইন্সপেক্টর দীপন চন্দ্র সরকার।
মামলায় এজাহারভূক্ত আসামী হিসেবে কদমতলী এলাকার আলী হায়দারের ছেলে আব্দুস সোবহান, রুহেল আহমদ এর ছেলে তানজিম, মোমিনখলা তুরু মিয়ার ছেলে হাবিব, মোল্লারগাও এলাকার আব্দুস শহিদ কালা মিয়ার ছেলে কোহিনূর আহমদ, মোল্লারগাও এলাকার সারো মিয়ার ছেলে মকসুদ আহমদ, কদমতলী এলাকার শরাফত আলীর ছেলে মেহেদী হাসান সাজাই ও আখলাছ মিয়ার ছেলে ফরহাদ আহমদ রয়েছেন৷
উল্লেখ্য, ১৮ই জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০মিনিটের সময় দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালীন সময়ে সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে হঠাৎ করে ৪০০/৫০০ অজ্ঞাত লোকজন রোড ব্লক করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভের এক পর্য়ায়ে পুলিশের উপর চড়াও হয় তারা। এ সময় অজ্ঞাত লোকজনের হামলায় এএসআই বকুল আহমদ গুরুতর আহত হন ও তার সাথে থাকা ৮রাউন্ড গুলিসহ অস্ত্রটি খোয়া যায়। ঘটনাস্থল থেকে এএসআই বকুল কে পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এ ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে ও শরীরে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ