|
প্রকাশিত:Monday, 15 Jul 2024 11:07
তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব ও তার দলবল নিয়ে দৈনিক যুগান্তর রিপোর্ট (তাহিরপুর) হাবিব সারোয়ার আজাদকে প্রাণ নাশের হুমকির দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বাদাঘাট কলেজ রোডে কামড়াবন্ধ গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার সাংবাদিক সহ বিভিন্ন গ্রামের লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আজাদ কে প্রাণনাশের হুমকিদাতাদের আইনের আওতায় আনা প্রয়োজন। সাংবাদিক তার কলম দিয়ে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লিখেছে। নদীতে চাঁদাবাজির কারনে এখন আর শ্রমিকরা কাজ করতে পারেনা। ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা বন্ধ করে দিচ্ছে। আমাদের এলাকাবাসীর মনের কথাটা সাংবাদিক তার কলমে লিখেছে। যারা সাংবাদিক আজাদ কে হুমকি প্রদর্শন করেছে তাদের কে আইনের আওতায় এনে বিচার করা হউক।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766