সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আজাদকে প্রাণ নাশের হুমকি

প্রকাশিত:Sunday, 14 Jul 2024 04:07

সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আজাদকে প্রাণ নাশের হুমকি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একাধিক সন্ত্রাসী মামলার আসামী বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত জয়নাল আবেদীনের দ্বিতীয় স্ত্রীর ছেলে, উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কাটার মূলহোতা, এবং ওই নদীতে ৩ শতাধিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারী, নদীর বালুখেকো হিসেবে পরিচিত আফতাব উদ্দিন এবার ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের বাসায় গিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিলেন। এছাড়াও পরদিন শনিবার  যাদুকাটা নদীর শ্রমিকদের দিয়ে উল্টো সাংবাদিক আজাদের বিরুদ্ধে একটি মিছিল বের করেন আফতাব উদ্দিন।  ভুক্তভোগী সাংবাদিক দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ।

Manual7 Ad Code

উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন তারই মার্কেটের পশ্চিম দিকে প্রকাশ্য দিনের বেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির উদ্দিন বিড়ির দোকান বসিয়েছেন।

Manual4 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে এবং বাদাঘাট বাজারের সিসি টিভি ফুটেজ অনুযায়ী জানা যায়, ১২ জুলাই শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন, তার ভাগ্নে সজল সিদ্দিকীসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল ফিল্মি স্ট্যাইলে সাংবাদিক আজাদের বাদাঘাট বাজারস্থ কলেজ রোডের বাসায় গিয়ে সাংবাদিক আজাদ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে দ্রুত তার বাসা থেকে বের হয়ে চলে যায়। বিষয়টি দ্রুত পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে এ ঘটনায় নিন্দার ঝড় উঠে।

ঘটনার খবর জানিয়ে জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অবহিত করলে রাত সাড়ে আটটার দিকে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সাংবাদিক আজাদের বাসায় এসে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চেয়ে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলা চেয়ারম্যান আফতাব গেলো জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারের নাম ভাঙিয়ে সে ও তার সহোদর ইসলাম উদ্দিন এবং তার ভাগ্নে সজল সিদ্দিকী যাদুকাটা নদীতে প্রতিদিন তিন শতাধিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করাসহ বাদাঘাট বাজারে তারই মার্কেটের পশ্চিম দিকে ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির উদ্দিন বিড়ি, মদ এবং গাঁজার ব্যবসা শুরু করে। শুধু তাই নয় আফতাব এবং তার সন্ত্রাসী বাহিনী তাদের ক্ষমতার জানান দিতে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারের সাথে বিভিন্ন সময়ে তোলা ফটো এবং ভিডিও আপলোড করে।

হাবিব সরোয়ার আজাদ এ প্রতিবেদককে জানান, আমি এসব  বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছি। এরই জের ধরে আফতাব উদ্দিন গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে আমার বাসায় ঢুকে আমাকে এই বলে হুমকি দেয় যে, পরবর্তীতে তার বিষয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ করলে আমি ও আমার পরিবারের সদস্যদেরকে সে এবং তার সন্ত্রাসী বাহিনী খুন করবে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, সিস টিভির ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে বাদাঘাটে প্রত্যক্ষ দর্শীদের সাথে কথা বলে যা জেনেছি তা খুবই ন্যক্কারজনক ঘটনা। তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ