মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত:Wednesday, 10 Jul 2024 09:07

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া  থেকে ৩০০ পিস ইয়াবাসহ মুমিন মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এসআই মাহমুদুর রহমান এবং এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় উত্তর হিংগাজিয়া এলাকার ব্রাহ্মণবাজার টু শ্রীমঙ্গল রোডের হক ভিলা নামক একটি বাড়ির সামন থেকে মুমিন মিয়াকে আটক করা হয়।
আটককৃত মুমিন মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার ডিবি (দক্ষিণ) এর  ইনচার্জ সজল কুমার কানু জানান, ”আটককৃত মুমিন মিয়া জনৈক আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইলের কল রেকর্ড পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছি। এই ঘটনায় মুমিন মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ