দেশে ফিরেছেন ৩৬,৭৪৭ হাজি, ৫৬ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার, ০৮ জুলা ২০২৪ ০৩:০৭

দেশে ফিরেছেন ৩৬,৭৪৭ হাজি, ৫৬ জনের মৃত্যু

Manual4 Ad Code

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৪৭ হাজি দেশে ফিরেছেন। মারা গেছেন ৫৬ জন। সোমবার (১ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

সৌদি থেকে ৯৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩২টি ফ্লাইটে ১৩ হাজার ৪৩ জন, সৌদি এয়ারলাইনসের ২০টি ফ্লাইটে ১৪ হাজার ৩৭১ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৯ হাজার ৩৩৩ হাজি দেশে ফিরেছেন। চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৩ এবং মহিলা ১৩ জন।

Manual7 Ad Code

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুুরুষ ৩৬ এবং মহিলা ১১ জন।

Manual7 Ad Code

এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।