সিলেটসহ ৩ বিভাগের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

প্রকাশিত:Friday, 28 Jun 2024 09:06

সিলেটসহ ৩ বিভাগের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

Manual6 Ad Code

সুরমাভিউ:-  দেশের তিন বিভাগের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিভাগগুলো হলো—সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

অফিস আদেশে বলা হয়—বর্তমানে অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের জেলা শিক্ষা কর্মকর্তাদের আওতাধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত থাকলে তার তথ্য সংযুক্ত গুগল ডক লিংকে পাঠানোর জন্য বলা হলো।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ