১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৬ জুন ২০২৪ ১১:০৬
ছাতক প্রতিনিধি:- শালিস ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ভুইগাঁও মাদ্রাসার সহকারী শিক্ষক, ভুইগাঁও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও ধারণবাজার শাপলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভুইগাঁও শেওলাপাড়া গ্রামের বাসিন্দা মাষ্টার নুর মোহাম্মদ ময়না মিয়ার জানাজার নামাজ বুধবার (২৬ জুন) সকাল ১১.০০ ঘটিকার সময় ভুইগাঁও ইবতেদায়ী মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজা পড়িয়েছেন মরহুমের ভাতিজা কারি কামাল আহমেদ।
মরহুমের ভাতিজা, নৌবাহিনীর সদস্য ক্বারি আবদাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও ভুইগাঁও উন্নয়ন সংস্থার সভাপতি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব সামছুল ইসলামের উপস্থাপনায় জানাজা পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ, জামেয়া মোহাম্মদিয়া ভূইগাও মাদ্রাসার মোহতামিম মাওলানা শামছুল ইসলাম, ভুইগাঁও ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আউয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামীলিগ নেতা আব্দুল খালিক, আব্দুল আজিজ মেম্বার, সাবেক মেম্বার মুহিবুুর রহমান মুহিব, আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান আবু বকর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক, গ্রাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম নুর মোহাম্মদ ময়না মিয়া সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২৫ জুন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে, ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766