সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে হত্যা, ঘাতক আটক

প্রকাশিত:শুক্রবার, ২১ জুন ২০২৪ ০৭:০৬

সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে হত্যা, ঘাতক আটক

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এমরান মিয়া (২২) নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২১) জুন সকাল ৮টার দিকে তাহিরপুর উপজেলার হোসনারঘাট গ্রামে ওই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত এমরান মিয়া হোসনারঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে। ওই হত্যাকা-ের ঘটনায় ঘাতক উপজেলার একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩৪) পুলিশ গ্রেফতার করেছে।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানাযায়, বকেয়া টাকা না দিয়ে আবারও বাকিতে সিগারেট নিতে আসলে দোকানির সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে লিটন দোকানের ভেতরই কুপিয়ে হত্যা করে এমরানকে।

Manual3 Ad Code

পরবর্তীতে গ্রামবাসি উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমেদ এমরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যকা-ের বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ