সুনামগঞ্জ বানভাসি মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি
প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ০৮:০৬
Manual2 Ad Code
সুরমাভিউ:- পাহাড়ি ঢল ও অব্যাহত বর্ষণের ফলে সুনামগঞ্জ জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এবার ঈদ আনন্দ নেই সুনামগঞ্জবাসীর।
বৃহস্পতিবার (২০জুন) বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু হওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের বেশ কয়েকটি এলাকার বাসা বাড়িতে পানি কমতে শুরু করছে। ঈদের দিন (১৭ জুন) বিকাল থেকে বন্যাকবলিত হয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এদিকে বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সুনামগঞ্জ জেলা আনসার-ভিডিপি। প্রায় পাঁচ শতাধিকের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন জেলা আনসার-ভিডিপি সৈনিক ব্যারাকে। তাদের কে নিজস্ব ব্যবস্থাপনায় সকাল, দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা করছেন আনসার-ভিডিপির জেলা কমান্ড্যাট কামরুজ্জামান।
তিনি বলেন, আনসার বাহিনীর মহাপরিচালক একেএম আমিনুল হক স্যারের নির্দেশনায় এবং উপমহাপরিচালক আব্দুল আউয়াল স্যারের তত্ত্বাবধানে আমরা আনসার-ভিডিপি এই বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। নিজেদের ব্যাবস্থাপনায় তাদের খাদ্য চাহিদা পূরণের চেষ্টা করছি। যতদিন তাদের বাসাবাড়িতে পানি থাকবে তারা নিরাপদ আশ্রয়ে এই আনসার-ভিডিপি ব্যারাকে থাকবে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্তিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ, সার্কেল এডজুটেন্ট রাকিবুল ইসলাম।