১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ০৭:০৬
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর টানা বৃষ্টি বর্ষণের ফলে বন্যা প্লাবিত এলাকাগুলোতে পানি বন্দি মানুষের মাঝে আজ দুপুরে ৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তিনি প্রতিদিন দুপুরে খাবার দিয়ে থাকেন। বন্যা দুর্গত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সহযোগিতার করে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলায় হবিবপুর পাঠান বাড়ি এলাকার লন্ডন প্রবাসী হাজী জিলু মিয়ার সানাজ রেটুরেন্ট এর প্রোপাইটার এর অর্থাৎয়নে বৃহস্পতিবার(২০ জুন) দুপুরে জগন্নাথপুর পৌর সভার, হবিবনগর, আলী কমিনিটি সেন্টার, সহ আশ্রয় কেন্দ্রের বন্যা দুর্গত অসহায় হতদরিদ্রের পরিবারের মাঝে ৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী হাজী জিলু মিয়া, সেচ্ছাসেবক লীগের পৌর শাখার সভাপতি ছালিক আহমেদ পীর, আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের পৌর শাখার সদস্য সাদ্দাম হোসেন, মঈন উদ্দিন, আব্দুল মতিন, রুহিন মিয়া প্রমূখ।
এলাকবাসী জানান, পাহাড়ী ঢলও অতিবৃষ্টি কারণে নদীর পানি বাড়ার সাথে সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়।এতে ক্ষতিগ্রস্ত হয়ে হাজার-হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ও প্লাবিত হয়েছে শতশত মানুষ ঘরবাড়ি ছাড়া এবং প্রবল স্রোতে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানিবন্দি মানুষ খাদ্য সংকটে পড়েছে।এই সময় প্রবাসী জিলু মিয়া আমাদের পাশে দাড়ান।
তারা আরও আহ্বান জানান যে যাদের সামর্থ্য রয়েছে তারা সকলেই যেনো ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর পাশে দাঁড়ান।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766