ব্যবসায়ীকে হত্যা চেষ্টা ছিনতাই মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার, ১৪ জুন ২০২৪ ০৭:০৬

ব্যবসায়ীকে হত্যা চেষ্টা ছিনতাই মামলার আসামী গ্রেফতার

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  ব্যবসায়ীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাইয়ের মামলায় আজিজুর রহমান ওরফে আইজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

আজিজুর সুনামগঞ্জের তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের আশু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় আজিজুর সহ আরো দুই অভিযুক্তকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলার বাদী একই জেলার একই উপজেলার একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে হারুন মিয়া।

শুক্রবার দুপুরে গ্রেফতার আজিজুরকে থানা পুলিশ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

Manual6 Ad Code

এরপুর্বে বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট কলেজ রোড থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

মামলার এজাহার ও জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গেল বুধবার (১২ জুন) দিবাগত রাত ৯টার দিকে অভিযুক্ত আজিজুর ও তার কয়েক সহযোগি সংঘবদ্ধ হয়ে বাদাঘাট বাজারে তারই অফিসে জোর পূর্বক ব্যবসায়ী হারুনকে ধরে নিয়ে গিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে বেধরকভাবে মারপিট করে। একই সময়ে নানা হুমকি ধামকি দিয়ে হারুনের পকেটে থাকা ৩২ হাজার টাকা অভিযুক্তরা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

Manual2 Ad Code

আহত অবস্থায় ওই রাতেই হারুনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে তাহিরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই আহমেদুল আরেফিন জানান, ওই মামলায় পলাতক আসামীদেও গ্রেফতাওে পুলিশী অভিযান চলমান রয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ