১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১২ জুন ২০২৪ ০১:০৬
সুরমাভিউ:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম ১২ জুন সকালে জগন্নাথপুর নলজুর নদীতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ৫০ হাজার টাকায় অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন। সকাল ৮ থেকপ দুপুর ১২ পর্যন্ত নলজুর নদীর সংলগ্ন মই হাওর এলাকায় নৌকা দিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, মৎস্য অফিস সহকারী রফিকুল ইসলাম।
জাল ধ্বংস করার সময় জগনাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। জানান, মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোন অভিযুক্তকে না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তিনি জানান, প্রায় ৫০ হাজার টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল পোড়ানো হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সুএে জানা যায়
চায়না রিং জাল দিয়ে মাছ শিকারের ফলে জলজ জীব বৈচিত্র্য নষ্ট হবার পাশাপাশি মাছের বংশবৃদ্ধি হার আশংকাজনক ভাবে কমে যায়।এই জালে মাছ, মাছের বাচ্চা বা পোনা, এবং এমনকি মাছের ডিমও উঠে আসে। আবার যত মাছ ধরা পড়ে ও মরে যায় তার সবই বিক্রিযোগ্য ও বাজারে চাহিদা সম্পন্ন মাছ নয়।
এই জালে একবার ধরা পড়লে মাছ আর বের হতে পারে না, অনেক বিপন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীও মারা পড়ে। ফলে এদের বংশ বৃদ্ধি ঝুকিপূর্ণ হয়ে পড়ে ও জলজ জীব বৈচিত্র্য ক্ষতিসাধন হয়।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766