১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১০:০৫
দোয়ারাবাজার প্রতিনিধি:- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (২৯ মে)।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৫ জন প্রার্থী। তারা হলেন, উপজেলা আ’লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক (মোটরসাইকেল), উপজেলা আ’লীগ নেতা নুরুল আমিন (ঘোড়া), বর্তমান উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী (আনারস), দেওয়ান আশিদ রাজা চৌধুরী (কাপ-পিরিচ) ও বিএনপি নেতা বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল (দোয়াত কলম)।
নির্বাচনী প্রতিক পাওয়ার পর থেকেই বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা। নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নাওয়া খাওয়া ছেড়ে দিন-রাত ভোটারদের দোয়ারে দোয়ারে চষে বেড়িয়েছেন। তবে তাদের মধ্যে আলাদাভাবে ভোটারদের নজর কেড়েছেন বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল। জনমত জরিপে অনেকটাই এগিয়ে আছেন তিনি। তার নির্বাচনী সভা, গণসংযোগ ও প্রচার প্রচারনাকালে জনতার উপস্থিতি সেই আভাসই দিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, আরিফুল ইসলাম জুয়েল একজন তরুণ প্রার্থী। তিনি সব সময় সাধারন মানুষের পাশে থাকেন। উপজেলার আনাচে কানাচে যে কোন আচার-অনুষ্ঠান, ধর্মীয় উৎসব কিংবা খেলাধুলায় তার উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও এলাকার উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করেন। তাই ভোটারদের পছন্দের প্রার্থী হয়ে উঠছেন তিনি।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভোটার রমিজ আলী জানান, কোন জনপ্রতিনিধির কাছে সাধারন ভোটাররা আর্থিক সহায়তা চায় না। এলাকার উন্নয়নে কাজ করবে এবং সুখে দু:েখ ডাকলে কাছে পাবে এমন জনপ্রতিনিধি আমরা চাই। দোয়ত-কলম প্রতিকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল সবসময় সাধারন মানুষের পাশে থাকেন। যে কোন সামাজিক অনুষ্ঠান, ধমীয় উৎসব কিংবা খেলাধুলায় উনাকে আমন্ত্রন জানালে তিনি ছুটে চলে আসেন। আমরা সবসময় উনাকে পাশে পাই। তাই আমরা আরিফুল ইসলাম জুয়েলকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এই নির্বাচনে তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাআল্লাহ।
মান্নারগাও ইউনিয়নের ভোটার ফাহিম জানান, আমরা সাধারন ভোটররা জনপ্রতিনিধি নির্বাচিত করি আমাদের উন্নয়নের জন্য। এলাকার রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ, মন্দির, স্কুল-কলেজের অবস্থার উন্নতির জন্য। আমরা বিগত দিনে সেই কাঙ্খিত উন্নয়নের ছোয়া পাই নি। তাই যাকে দিয়ে উন্নয়ন সম্ভব আমরা তাকেই জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করব। আরিফুল ইসলাম জুয়েল একজন তরুণ প্রার্থী । আমরা উনাকে বিজয়ী করে সেই কাঙ্কিত উন্নয়নের ছোয়া পেতে চাই।
এ ব্যপারে দোয়াত কলম প্রতিকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল জানান, দোয়ারাবাজার উপজেলার সর্বস্থরের জনগনের সমর্থন পেয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আমার নির্বাচনী সভা ও গণসংযোগকালে জনতার ব্যাপক সমর্থন পেয়েছি। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জনতার রায়ে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি সুখে দু:খে জনগনের পাশে থাকতে চাই। তাদের সেবক হয়ে কাজ করতে চাই। এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আশা করি জনগন তাদের ভোটের মাধ্যমে আমাকে সেই কাজগুলো করার সুযোগ করে দিবেন। আমি নির্বাচিত হলে দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করবো।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766