ছাতকে সাংবাদিক হাসান আহমদের পিতার দাফন সম্পন্ন: শোক

প্রকাশিত:Tuesday, 28 May 2024 07:05

ছাতকে সাংবাদিক হাসান আহমদের পিতার দাফন সম্পন্ন: শোক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:-  ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের পিতা মকবুল আলী (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না–রাজিঊন। সোমবার রাত ২টায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ভূইগাঁও শেওলাপাড়া নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার বেলা ২টায় ভূইগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন হাফেজ শাহজাহান এবং মোনাজাত পরিচালনা করেন ভূইগাঁও মাদরাসার সুপার মাওলানা আবদুল আউয়াল।

Manual3 Ad Code

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা কারী আবু সাদাত লাহিন, দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মুরব্বি আজিজুর রহমান, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রিয় তালামীয নেতা হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী আশিকুর রহমান ইমন, মুরব্বি তফজ্জুল আলী, ক্বারী আবদুল ছোফান, হাফেজ রাসেল আহমদ, সৌদি প্রবাসী আসমত আলী, আবদুল মজিদ, মরহুমের ছেলে হুসাইন আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এদিকে, সাংবাদিক হাসান আহমদের পিতা মকবুল আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য মোশাহিদ আলী, নুর উদ্দিন, নাজমুল ইসলাম, শাহ মোহাম্মদ আলী মুজিব, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

অপরদিকে সাংবাদিক হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমীন, সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান খালেদ, সহ-সভাপতি ফজল উদ্দিন, সাধারণ সম্পাদক অলিউর রহমানসহ নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এক শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ