দোয়ারাবাজারে বজ্রপাতে দুইজন নিহত

প্রকাশিত:Monday, 20 May 2024 07:05

দোয়ারাবাজারে বজ্রপাতে দুইজন নিহত

Manual3 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় চেলা নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮). বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়. প্রতিদিনের মতো সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে নিহত শ্রমিকসহ আরও কয়েকজন। এমতাবস্থায় সকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে শ্রমিক কুদ্দুস মিয়া মৃত্যু হয়, দুলন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ