পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রুতিশ্রুতি দিলেন পৌর মেয়র – নাদের বখত
প্রকাশিত:Wednesday, 15 May 2024 08:05
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:- সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত নারী বান্ধব পাবলিক টয়লেট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র নাদের বখত। একই সাথে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের উপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে আয়োজিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম – এমএএফ সুনামগঞ্জ’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে পৌর মেয়র নাদের বখত এসব কথা বলেন।
উন্নয়ন সংস্থা এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বাংলাদেশ ষ্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্পের সহায়তায় এমএএফ সুনামগঞ্জের সভাপতি শাহ আবু নাসের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গোলটেবিল বৈঠকে বক্তার দাবি জানান।
শহরের নগরীতে জলাবদ্ধতা দূরীকরণেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, এজন্য বর্ষা মৌসুমের আগেই পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তাগিদ দেন তারা।
শহরের জনসমাগমস্থলে পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই, এতে বেশ ভোগান্তিতে পড়তে হয়, বিশেষ করে নারীদের ভোগান্তি সবচেয়ে বেশি। এছাড়া ড্রেন পরিস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণ, পুকুর, খাল ও জলাশয় সংরক্ষণের দাবি করা হয় বৈঠকে।
এছাড়া, পাবলিক টয়লেটের গুরুত্ব এবং জলাবদ্ধতার সীমাবদ্ধতা নিয়ে মেয়র বরারব বক্তব্য তুলে ধরেন, যথাক্রমে ম্যাফ সুনামগঞ্জের দুজন যুগ্ন সম্পাদক সৈয়দা ফারহানা ইমা এবং জাহাঙ্গীর আলম।
মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা দীন ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান, সুনামগঞ্জ মহিলা লীগের সহ-সভাপতি ফৌজি আরা শাম্মি, সুনামগঞ্জ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কামরুল হাসান রাজুসহ আরো অনেকে।