দিরাই উপজেলা; এসএসসির ফলাফলে প্রথম জগদল উচ্চ বিদ্যালয়, ২৩ তম রাজানগর

প্রকাশিত:Sunday, 12 May 2024 09:05

দিরাই উপজেলা; এসএসসির ফলাফলে প্রথম জগদল উচ্চ বিদ্যালয়, ২৩ তম রাজানগর

Manual7 Ad Code

দিরাই উপজেলার ২৩ টি উচ্চ বিদ্যালয় থেকে ২ হাজার ৭শ ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২ হাজার ১ শ ৩২ জন পাস করেছে। শতকরা পাসের হার ৭৯.৬৬ ভাগ। ৬৪ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।

Manual2 Ad Code

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়,  ৯৮.৮৬ ভাগ ফলাফল করে ২৩ টি বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়। ২৩ তম স্থানে রয়েছে এক সময়ের দিরাই উপজেলার সবচেয়ে ভাল শিক্ষা প্রতিষ্ঠান রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়। দিরাই শহরের দিরাই উচ্চ বিদ্যালয় রয়েছে ১৪ তম এবং দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে ১৮ তম স্থানে।

Manual8 Ad Code

২৩ টি বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় শতকরা হারে ৯৮.৭৩ শতাংশ ফলাফল নিয়ে দ্বিতীয় হয়েছে হাতিয়া উচ্চ বিদ্যালয়। ৯৬.০৯ শতাংশ ফলাফল নিয়ে তৃতীয় হয়েছে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়। ৯৬ শতাংশ ভাগ ফলাফল নিয়ে চতুর্থ হয়েছে দত্তগ্রাম উচ্চ বিদ্যালয়, ৮৯.৩৩ শতাংশ ফলাফল নিয় পঞ্চম হয়েছে এইচএমপি উচ্চ বিদ্যালয়, ৮৮.৫৪ শতাংশ ফলাফল নিয়ে ষষ্ঠ হয়েছে রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ৮৮.২৩ শতাংশ ফলাফল নিয়ে সপ্তম হয়েছে আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয,  ৮৬ শতাংশ ফলাফল নিয়ে অষ্টম হয়েছে মাটিয়াপুর এসইএসপিডি উচ্চ বিদ্যালয়, ৮৫.৭১ শতাংশ ফলাফল নিয়ে নবম হয়েছে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়, ৮৫.৪৮ শতাংশ ফলাফল নিয়ে দশম হয়েছে আলোর দিশারী উচ্চ বিদ্যালয়, ৮৩.৭৮ শতাংশ ফলাফল নিয়ে ১১তম হয়েছে তাড়ল উচ্চ বিদ্যালয়,  ৭৬.৭৪ শতাংশ ফলাফল নিয়ে ১২ তম হয়েছে বাংলাদেশ ফিমেইল একাডেমী,  ৭৫.৬৭ শতাংশ ফলাফল নিয়ে ১৩ তম হয়েছে মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়, ৭৫.৫৭ শতাংশ ফলাফল নিয়ে ১৪ তম হয়েছে দিরাই উচ্চ বিদ্যালয়,  ৭৫ শতাংশ ফলাফল নিয়ে ১৫ তম হয়েছে আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়, ৭৪.৪৪ শতাংশ ফলাফল নিয়ে ১৬ তম হয়েছে গচিয়া এসএস উচ্চ বিদ্যালয়, ৭৩.৬৮ শতাংশ ফলাফল নিয়ে ১৭ তম হয়েছে ধল পাবলিক উচ্চ বিদ্যালয়, ৭২.০৬ শতাংশ ফলাফল নিয়ে ১৮ তম হয়েছে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,  ৭১.৯৫ শতাংশ ফলাফল নিয়ে ১৯ তম হয়েছে রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়, ৬৯.৬৯ শতাংশ ফলাফল নিয়ে ২০ তম হয়েছে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়,  ৬৬.০০ শতাংশ ফলাফল নিয়ে ২১ তম হয়েছে চরনারচর এসইডিপি উচ্চ বিদ্যালয়, ৬৫.৭১ শতাংশ ফলাফল নিয়ে ২২ তম হয়েছে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, ৫৯.০২ শতাংশ ফলাফল নিয়ে ২৩ তম স্থানে রয়েছে রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়।

দিরাই উচ্চ বিদ্যালয় থেকে এ প্লাস পেয়েছে ২৩ জন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন, হাতিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, এইচএমপি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ‌্যালয় থে‌কে ২জন, ও আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ