১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৯ এপ্রি ২০২৪ ০৮:০৪
সুনামগঞ্জ প্রতিনিধি:- বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি”শীর্ষক ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীতা অনেক বেশি।আধুনিক বিজ্ঞান শিক্ষায় জাতিকে স্মার্ট করে গড়ে তুলতে সাহায্য করবে।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো.ছাব্বির আহমেদ আকঞ্জি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য.-দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ স্টল অংশ গ্রহণ করে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766