সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ এপ্রি ২০২৪ ১২:০৪

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

Manual3 Ad Code

সুনামগঞ্জ শহরের নতুন হাছন নগর ভুবির পয়েন্ট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী প্রাণ হারিয়েছেন। অপর ২ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

সোমবার (২২ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন পিরোজপুর গ্রামের বাসিন্দা সুরেশ রবি দাস (৪০)। আহত হন সিএনজি চালক জীবন মিয়া (২০) ও যাত্রী কৃষ্ণ রবি দাস (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে সিএনজিটি পৌর শহরের ভুবির পয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে মালহাবী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

Manual4 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ