সুনামগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ এপ্রি ২০২৪ ০৯:০৪

সুনামগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন থানায় অভিযোগ দায়ের

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষবের গ্রামে পুর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে বসতঘর সহ অটোরিক্সা, মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

এ বিষয়ে দুইজনের নাম উল্লখ করে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তরা ভৈষবের গ্রামের শাহীন মিয়ার স্ত্রী রাশেদা বেগম ও ফরিদ উদ্দিনের ছেলে পারভেজ,  অভিযোগ সুত্রে জানা যায় ভৈষবের গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নুরুজ্জামান রাতের খাবার শেষে ঘুমিয়ে পরেন ভোররাতে আগুনের তাপে ঘুম থেকে উঠে তিনি শুরচিৎকার দিলে প্রতিবেশিদের সহযোগিতায় নুরুজ্জামান কে উদ্ধার করা হয়, এবং প্রতিবেশি ও ফায়ার সার্ভিসের প্রানপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আশে।

সুনামগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ সুবল চন্দ্র দেবনাথ জানান খবর পেয়ে আমরা সাথেসাথে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি  তবে সমস্ত বসত ঘর পুরে একেবারেই ছাই হয়ে যায়।

Manual6 Ad Code

অভিযোগ নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরি জানান ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্হা নেওয়া হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ