১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ এপ্রি ২০২৪ ০৫:০৪
সুরমাভিউ:- সুনামগঞ্জের ছাতকে বাস-অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন।
বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল পৌণে সাতটার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজের পাশে এ ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান(পাগল হাসান) ও আব্দুস সাত্তার। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, সকাল পৌণে সাতটার দিকে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস আটক রয়েছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766