পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার আর নেই

প্রকাশিত:শুক্রবার, ১২ এপ্রি ২০২৪ ০৩:০৪

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার আর নেই

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার (৮৭) আর নেই।

Manual2 Ad Code

আজ সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।

Manual4 Ad Code

শুক্রবার বাদ জুম্মা বেলা ২ টা ১৫ মিনিটের সময় রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযার নামাজ  অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব সমাজসেবী জমশেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ও জানাযায় নামাজে অংশ গ্রহণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ

এ সংক্রান্ত আরও সংবাদ