সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ০৬ এপ্রি ২০২৪ ০৭:০৪

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত সংগঠন সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত ৫ এপ্রিল শুক্রবার বিকালে নগরীর সোবহানঘাটস্থ কাঁচাবাজারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের উপদেষ্টা ডাঃ আরমান আহমদ শিপলু।

Manual4 Ad Code

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি মোঃ আক্তার হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সুসক’র সাবেক ভি.পি এডভোকেট বোরহান উদ্দিন দোলন, ফোরামের উপদেষ্টা এম আবুল হোসেন শরীফ, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক বেলাল, সাধারণ সম্পাদক কামাল আহমদ, লালদিঘির পার ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, মুক্তিযোদ্ধা মঞ্চ সদর উপজেলা সিলেটের সাবেক সভাপতি মোঃ লোকমান আলী।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বাবুল শেখ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজায়েল আহমদ, সংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, শিক্ষা সম্পাদক মোঃ সোহেল খান, সংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি ডাঃ আরমান আহমদ শিপলু বলেন, সামাজিক সংগঠনগুলো সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগে এই সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে দাড়ায়। এই ইফতার মাহফিলে মাধ্যমে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের কার্যক্রম আরো এগিয়ে যাবে। তিনি সকল সামাজিক সংগঠনগুলোকে মানবতার সেবায় কাজ করার আহবান জানান।  বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ