১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১০:০৩
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। টিকন সিস্টেম লিমিটেড জেভি ও জেনেক্স ইনফোসিস লিমিটেড সহযোগিতায় প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মধ্যে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
শনিবার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইকবাল চৌধুরী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন।
এসময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকারত্ব গুছিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী শক্তি তৈরি করে ও আত্মকর্ম সংস্থানের পথ সহজ করা যায়। নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্ব বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার আবু সাইদ, হার পাওয়ার প্রকল্পের সরকারী প্রোগামার প্রকৌশলী মোঃ শাকিল আহমদ।
উল্লেখ্য.-সুনামগঞ্জের সদর উপজেলা, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766