|
প্রকাশিত:Friday, 22 Mar 2024 11:03
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মার্চ ) বিকাল পৌনে ৬টার দিকে দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আবুল বাশার ও এএসআই সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের মাদককারবারী জুয়েল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে ২৪ বোতল এসি ব্ল্যাক মদ জব্ধ ও জুয়েল মিয়াকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766