দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরেহীর মৃত্যু

প্রকাশিত:Friday, 08 Mar 2024 08:03

দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরেহীর মৃত্যু

Manual5 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন।
শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কে মুতির দোকান সামনে দুর্ঘটনা ঘটে। নিহত রওশন আলী (৩০) উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত মিলন মিয়ার পুত্র ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার (৮ মার্চ ) সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রওশন আলী।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ