দোয়ারাবাজার সীমান্তে অপরাধ রোধে মতবিনিময় সভা

প্রকাশিত:বুধবার, ২১ ফেব্রু ২০২৪ ০৭:০২

দোয়ারাবাজার সীমান্তে অপরাধ রোধে মতবিনিময় সভা

Manual4 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ,বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক,জুয়া ও সীমান্ত অপরাধ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার(২১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান এর সভাপতিত্বে যুবলীগ নেতা শাহজালালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রঞ্জয় চন্দ্র মল্লিক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছউদ্দিন খান, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম মাষ্টার, বাংলাবাজার বিজিবি ক্যাম্পের নায়েক রিপন খান,বাংলাবাজার ইউনিয়নের ভিট অফিসার এস আই সম্রাজ মিয়া, সহকারী ভিট অফিসার এএসআই সুমন চন্দ্র দেব, ইউপি সদস্য মোশাররফ হোসেন, আব্দুল কাদির ফালান, রফিকুল ইসলাম, বোগলাবাজার ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বশির উল্ল্যাহ, মনো মিয়া, সাহেব আলী, যুবলীগ নেতা তোফায়েল আহমেদ, জমির হোসেন, আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রঞ্জয় চন্দ্র মল্লিক সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকের কুফল, সমাজের ক্ষতিকর প্রভাব এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে দিকনির্দেশনামূলক বক্তব্যে দেন। একই সীমান্তবর্তী জনসাধারণ যাতে সীমান্ত অপরাধ এবং চোরাচালান থেকে দূরে থাকে সেসব বিষয়ে উৎসাহ দেন।একইসঙ্গে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের আগের মতোই পুলিশ ও বিজিবিকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ