১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ ফেব্রু ২০২৪ ০২:০২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ডিজিটালে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি বাংলা টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেবের সভাপতিত্বে ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বায়ান্ন টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ডিজিটাল অনলাইন এমটিভির চেয়ারম্যান শাহ এস এম ফরিদ, জগন্নাথপুর অনলাইন টিভির চেয়ারম্যান টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর অর্থ সম্পাদক আমিনুর রহমান জিলু, চ্যানেল ইউরোপ টিভির জগন্নাথপুর প্রতিনিধি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্যকরি কমিটির সদস্য হুমায়ুন কবির।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766