দোয়ারাবাজারে স্কুলের মাঠ ভরাট কাজের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ ফেব্রু ২০২৪ ০৭:০২

দোয়ারাবাজারে স্কুলের মাঠ ভরাট কাজের উদ্বোধন

Manual7 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  দোয়ারাবাজারে স্কুল মাঠ ভরাটের মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন।

উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লক্ষ টাকা ব্যায়ে মাঠ ভরাট প্রকল্পের কাজ USAID এর অর্থায়নে, ঢাকা আহসানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সৌহার্দ্য-৩ কর্মসূচির DRR এর মাধ্যমে কাজের বাস্তবায়ন করাহয়।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান, শেখ মোঃ জহিরুল হক, বর্নালী রানী চৌধুরী, বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ আলম, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা আলী, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, প্রবাসী ও সমাজসেবক একরাম উদ্দিন,আব্দুল আজিজ,মোক্তার হোসেন,কাজল, আসকির মিয়া,আব্দুল হামিদ,মোফাজ্জল হাসান,আব্দুল হক প্রমুখ।

লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের খেলার মাঠ ছিলনা। গত মাস খানেক আগে স্কুল পরিচালনা কমিটির লোকজন এসে মাঠ ভরাটের আবদার করেন। এনজিও সংস্থার একটা কাজ করার জন্য সুপারিশ আসে আমি সেই এনজিওর মাধ্যমে ৮ লক্ষ টাকা প্রকল্প স্কুল মাঠ ভরাটের জন্য ব্যয় নির্ধারণ করে মাঠ ভরাট কাজের শুভ উদ্বোধন করি। মাঠ ভরাটের পর এই প্রাইমারি স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের খেলার মাঠের চাহিদা পূরণ হবে।’

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ