জগন্নাথপুরে মাছ চাষীদে নিয়ে মাছ চাষের জন্য অভিজ্ঞতা বিনিময়ে জৈন্তাপুর সফরে

প্রকাশিত:বুধবার, ১৪ ফেব্রু ২০২৪ ০৮:০২

জগন্নাথপুরে মাছ চাষীদে নিয়ে মাছ চাষের জন্য অভিজ্ঞতা বিনিময়ে জৈন্তাপুর সফরে

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্হা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সফর সিলেট জেলার জৈন্তাপুরে মাহিন মৎস্য খামারে অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলার রসুলপুর পুকুরে মাছ চাষ সিবিও এর মহিলা পুরুষ মিলে ২০ জন মাছ চাষীদের নিয়ে মাহিন মৎস্য খামারে মাছ চাষের ব্যবহারিক অভিজ্ঞতা বিনিময় আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সকাল ১১ টায় অভিজ্ঞতা বিনিময় উদ্দেশ্যে মাহিন মৎস্য খামারে উক্ত টীম পৌছালে খামার মালিক আলামিন তাদের স্বাগতম জানান।

Manual3 Ad Code

জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার শামসুল করিম, বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্, জগন্নাথপুর বাংলা টিভির প্রতিনিধি গোবিন্দ দেব, ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, মাঠ সহায়তাকারী অভিক দাস প্রমুখ।

জগন্নাথপুর সিবিও সদস্যগণ কে মাহিন মৎস্য খামারের মালিক আলামিন তার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন এবং সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার সামসুল করিম বলেন আমরা ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। সবাই মৎস্য কামার দেখে অভিজ্ঞতা অর্জন করেন। এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আগ্রহ হবে।

জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার আখতারুজ্জামান বলেন আমরা জগন্নাথপুরের মাছ চাষের জন্য ২০ জন মহিলা ও পুরুষ মিনে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন।এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে অনেক সফলতা হবে।

Manual3 Ad Code

মাহিন মৎস্য কামারের প্রোপাইটার আল আমিন বলেন আমি ২০ একর জায়গা নিয়ে ফিশারি শুরু করি,, আজ জগন্নাথপুরের ২০ জন চাষী অভিজ্ঞতা জন্য আমার ফিশারীতে আসেন, এবং অভিজ্ঞতা নিয়েছে।

Manual6 Ad Code

মাছ চাষী শহিদুল ইসলাম মিঠুন বলেন আজ জৈন্তাপুর মাহিন মৎস্য কামার দেখে অভিজ্ঞতা হয়েছে আমরা চাই জগনাথপুর এরকম কামার করে স্বাবলম্বী হওয়ার জন্য।

এ সংক্রান্ত আরও সংবাদ