১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৪ ফেব্রু ২০২৪ ০৬:০২
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের এঘটা ঘটে। সাজনা বেগম (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সাজনা বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে সাজনা বেগম তাঁর নিজের শয়নকক্ষে কীটনাশক খেয়ে বিছানায় ছটফট করতে থাকেন। এ সময় তাঁর মা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই বিষ পান করেছেন, তা জানা যায়নি।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766