১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৫ ফেব্রু ২০২৪ ১১:০২
স্থানীয়রা জানান, নরসিংপুর ইউনিয়নের সাথে তেরাপুর গ্রামের সংযোগ স্থাপনে সেতুটি তৈরি করা হয়। কিন্তু রাস্তা না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। জনগণের ব্যবহার ও চাহিদার গুরুত্ব বিবেচনা না করে এ সেতু নির্মাণের ফলে সরকারি অর্থের পুরোটাই অপচয় হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, তেরাপুর-হাতিরভাঙ্গা গ্রামের মানুষের হাটবাজার,শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস আদালত,কর্মক্ষেত্র ও সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ব্রিজটি নির্মান করা হয়। কিন্তু রাস্তা না থাকায় দেড় কোটি টাকার এই ব্রিজ মূল্যহীন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুনে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবন-মান উন্নয়ন প্রকল্প ( হিলিপ) আওতায় ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তা না থাকায় ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। দূর্ভোগ দূরীকরণে সেতু নির্মান করা হলেও রাস্তা না থাকায় দূর্ভোগ কমেনি এলাকাবাসীর।
নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ জানান,তেরাপুর গ্রামবাসীর যোগাযোগের জন্য সেতু নির্মান করা হয়েছে ভালো। কিন্তু আগে রাস্তা করার প্রয়োজন ছিলো। সেতু আছে রাস্তা না থাকায় মানুষের কোন উপকার হচ্ছেনা।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ জানান,তেরাপুর গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ব্রিজ নির্মান করা হয়েছে। রাস্তা নির্মানের প্রস্তাবনা দেওয়া হয়েছে শিগ্রই রাস্তা হয়ে যাবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766