জগন্নাথপুরে ২ ইউপি সদস্য দীর্ঘদিন ধরে লাপাত্তা

প্রকাশিত:সোমবার, ০৫ ফেব্রু ২০২৪ ১১:০২

জগন্নাথপুরে ২ ইউপি সদস্য দীর্ঘদিন ধরে লাপাত্তা

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ও ৯ নং পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের দুই ইউনিয়নে ২ ওয়ার্ডের দীর্ঘদিন ধরে লাপাত্তা।

পাটলী ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক ও পাইলগাওঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মধু মিয়া তিন বছর ধরে পলাতক রয়েছেন। টানা ১৬ মাস ধরে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় তিনি অনুপস্থিত। এতে জন্মসনদ, মৃত্যুসনদ, উত্তরাধিকারী সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওয়ার্ডের বাসিন্দারা। এ ছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কাজও ব্যাহত হচ্ছে। দ্রুত তাদের (পলাতক ইউপি সদস্য মধু মিয়া ও আব্দুল মালেক ) অপসারণপূর্বক শূন্য ঘোষণা করে উপনির্বাচনের মাধ্যমে ওই ওয়ার্ডে নতুন মেম্বার নির্বাচনের ব্যবস্থা নিতে ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টানা ১৩ মাসের অধিক সময় ইউনিয়ন পরিষদের মাসিক সভায় কোনো ইউপি সদস্য অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ এর ৪(ক) এর পরিপন্থি হওয়ায় তাকে স্বীয় পদ থেকে অপসারণের নির্দেশনা রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে প্রায় ১৬ মাস ধরে পরিষদের মাসিক সভায় অনুপস্থিত স্বত্ত্বেও ইউপি সদস্য (পলাতক) মধু মিয়া ও আব্দুল মালেক অপসারণ করা হয়নি।

পাটলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শাহটুনু মিয়া জানান আমাদের ওয়াডের মেম্বার না থাকায় ওয়াডবাসী ভোগান্তি পোয়াছেন। আব্দুল মালেক কানাডা চলে গেছেন। এই ওয়াডে শুন্য।

Manual3 Ad Code

পাটলী জংগল গ্রামের জমির উদ্দিন,বলেন মালেক মেম্বার কানাডা চলে গেছেন, উনি না থাকায় বিভিন্ন কাছে বাদা পরছে।

Manual7 Ad Code

মিনাজপুর গ্রামের শিফুল মিয়া জানান মেম্বার না থাকায় আমরা নানান সমস্যা পড়ছি, প্রশাসনের কাছে দাবী নতুন করে নির্বাচন দেওয়ার জন্য।

Manual1 Ad Code

পাইলগাওঁগ্রামের, সেনুর মিয়া বলেন নির্বাচনের দুই মাসের মাথায় মধু মিয়া নির্বাচিত হয়ে। লন্ডন চলে যান। আমাদের ৩ নং ওয়ার্ডের মেম্বার না থাকায় আমরা উন্নয়ন থেকে।।

পাইলগাওঁ গ্রামের মোঃ শিফন মিয়া বলেন আমাদের ৩ নং ওয়ার্ডের মেম্বার দিঘদিন ধরে লাপাত্তা, আমরা বিভিন্ন কাছে মেম্বারের স্বাক্ষরের জন্য সমস্যায় পরতে হয়। এই ওয়ার্ডে শুন্য ঘোষনা করে নির্বাচন দেওয়ার বাদী জানাচ্চি।

ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া জানান, ৫ নং ওয়ার্ডটি ইউনিয়নের সর্ববৃহৎ ওয়ার্ড।

সরকার ঘোষিত সকল কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, নাগরিক সেবা নিশ্চতকরণে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের নির্ধারিত দায়িত্ব আছে। উনার অনুপস্থিতির কারণে নাগরিক সনদ প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক কিনা, উত্তরাধিকার সনদে বর্ণিত সকল উত্তরাধিকারের তালিকা সঠিক কিনা তা শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তাছাড়া গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি না থাকার কারণে দারুণভাবে ব্যাহত হচ্ছে। এতে ওয়ার্ডের জনগণ ভোগান্তির শিকার ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছ মিয়া জানান৷ ৩ নং ওয়ার্ডের মেম্বার মধু মিয়া অনুপস্থিতির এর কারণে নাগরিক সনদ প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক কিনা, উত্তরাধিকার সনদে বর্ণিত সকল উত্তরাধিকারের তালিকা সঠিক কিনা তা শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তাছাড়া গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি না থাকার কারণে দারুণভাবে ব্যাহত হচ্ছে। এতে ওয়ার্ডের জনগণ ভোগান্তির শিকার ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, পাইলগাওঁ ও পাটলী ইউনিয়ন পরিষদে দুইজন মেম্বার অনউপস্থিত শুনেছি। আমাদের কাছে কোন লিখত কাগজ আসে নাই।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম ইউএনও জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সরকারি দায়িত্বে অনুপস্থিত ইউপি সদস্য পাটলী ইউনিয়নে মালেক মিয়া,ও পাইলগাওঁ ইউনিয়নে মধু মিয়া শুনেছি বিদেশ আছেন। স্বীয় পদ হতে অপসারণের ও শুন্য ঘোষনা করে নির্বাচনের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নির্বাচন দেওয়ার জন্য কাগজ পএ পাঠানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ