১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৩ ফেব্রু ২০২৪ ১০:০২
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে বরযাত্রীদের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে ভুক্তভোগী বরযাত্রীদের মধ্যে বিভিন্ন শ্রেণির পেশার লোকজনের যৌথ স্বাক্ষরিত এক লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগকারী জানান, গত ১৩ জানুয়ারি জগন্নাথপুর শহর থেকে বরযাত্রী নিয়ে আউশকান্দি যাওয়ার পথে রানীগঞ্জ সেতুর টোল প্লাজায় টোল আদায়কারী এক কর্মীর সঙ্গে বরযাত্রী গাড়ী চালক হেলাল মিয়ার ছেড়া নোট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টোল প্লাজার কর্মীরা লাঠি হাতে বরযাত্রীদের উপর হামলার চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, টোল প্লাজার এক কর্মী লাঠি হাতে বরযাত্রীদের উপর হামলার চেষ্টা করেন। এ সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে রানীগঞ্জ সেতুর টোল প্লাজার দায়িত্বরত ম্যানেজার এমরান আহমেদ বলেন, সিটিটিভির ফুটেজে সব প্রমান রয়েছে। ছেড়া টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।আমরা কাউকে কিছু বলিনি। উল্টো আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766